সুন্দরবনের জল পথে ভোট প্রচার শুরু করল গোসাবা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জয়ন্ত নস্কর
দি নিউজ লায়নঃ শনিবার সকাল সকাল নিজের বাড়ির কালী মন্দিরে পুজো সেরে বেশ কিছুক্ষণ শ্রীখোল বাজিয়ে কীর্তন করে সোজা চুনখালি জেটিঘাটে।সেখান থেকে লঞ্চে উঠে হোগল নদীর উপর অভিনব ভাবে ভোট প্রচার শুরু করলেন দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ১২৭ গোসাবা তফশিলি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ন্ত নস্কর।পাশাপাশি চুনাখালি জেটিঘাটে জল পথে পথ চলতি মানুষের কাছে ভোট আবেদন করেন তৃণমূলের প্রার্থী জয়ন্ত নস্কর।
এরপর তিনি জলপথে লঞ্চে করে কচুখালি,রাধানগর তারানগর, আমতলি সহ বিভিন্ন ছোট ছোট দ্বীপে গিয়ে ভোট প্রচার করলেন গোসাবা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ন্ত নস্কর।আর এই কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে তিনি একশো শতাংশ আশাবাদী।২০১১ সালে এবং ২০১৬ সালে এই কেন্দ্র থেকে জয়ী হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীতে জয়ন্ত নস্কর।এবার জয় লাভ করলে তিনি হ্যাট্রিক করবে।এবারে এই কেন্দ্রের বিজেপির প্রার্থী চিত্ত (বরুন) প্রামানিক,আর এস পির প্রার্থী অনিল মন্ডল।ফলে ত্রিমুখী লড়াই।
রাজ্যের দ্বিতীয় দফায় ১ এপ্রিল এই কেন্দ্রে ভোট গ্রহণ।তাই ভোটের দিন যতই এগিয়ে আসছে রাজনৈতিক ডামাডোলের জমজমাট হয়ে উঠছে এই কেন্দ্রটি।গোসাবা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জয়ন্ত নস্কর বলেন এই কেন্দ্রের প্রায় সব কটি অঞ্চল জল পথে।তাই জল পথেই প্রচার শুরু করা হল।তিনি বিজেপির প্রার্থী চিত্ত (বরুন) প্রামানিক বিষয়ে বলেন জমানত জব্দ হয়ে যাবে মানুষের আশীর্বাদে।রাজ্য আবার তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আশীর্বাদে।

Post a Comment